আমি আমার এই ছোট্ট জীবনে আমাকে বুঝার চেয়ে আমাকে ভুল বুঝার মানুষগুলোকে বেশি পেয়েছি।
কেউ আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে, আর কাউকে আমি বুঝাতে গিয়ে ব্যর্থ হয়ে ছেড়ে চলে এসেছি।
আমার জায়গায় দাঁড়িয়ে আমার পরিস্থিতিটা কেউ কখনো বুঝতে চায় নি। সবাই শুধু দূর থেকে আমাকে ভুল বুঝে
আমি যখন কারও সাথে রাগ করেছি সে আমার রাগটাই দেখেছে। রাগের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসাটা
বুঝতে পারেনি।
প্রচন্ড কষ্ট নিয়ে আমি যখন হেসেছি, সবাই তখন আমার হাসিটাই দেখেছে। হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলোকে কেউ কখনো বুঝেনি।
খুব মন খারাপের দিনে যার কাছে সময় নিয়ে আমি সবকিছু বলতে চেয়েছি, সে বুঝেছে আমি তাকে প্রয়োজনে ব্যবহার করেছি। ব্যাস, ব্যস্ততার অজুহাত দিয়ে সে তার মতো চলে গেছে।
সবার দেওয়া আঘাত সইতে সইতে আমি যখন না পেরে অসহায়ের মতো নিভৃতে চোখের জল ফেলেছি। সেটা নিয়েও তারা উপহাস করতে তারা ছাড়েনি।
আসলেই আমি একজন অভিনেতা। ভালো থাকার মিথ্যে অভিনেতা। শুধু আমি নই প্রত্যেকেই তার জীবনের এক একজন শ্রেষ্ঠ অভিনেতা- অভানেত্রী। ভালো থাকার মিথ্যে অভিনয়ে আমরা প্রত্যেকেই সেরা।
