- জীবনের শেষ পর্যায়ে এসে মনে হবে...

💔এক হাত জমির জন্য আত্মীয়র সঙ্গে ঝগড়া করাটা ছিল ভুল।

💔মিথ্যে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে তার সাথে প্রেমের অভিনয় করাটা ছিল ভুল!

💔ক্ষমতার দাপট দেখিয়ে দুর্বল প্রতিবেশীকে হয়রানি করাটা ছিল ভুল।

💔দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়াটা ছিল ভুল।

💔ওপরে ওঠার সিঁড়ি তৈরি করতে গিয়ে বন্ধুর সাথে প্রতারণা করাটা ছিল ভুল।

💔দিনের পর দিন মানুষকে অকারণে কষ্ট দেওয়াটা ছিল ভুল।

- জীবনের শেষ বেলায় এসে মনে হবে...

💔কিছু কিছু বিষয়ে ছাড় দিলে জীবনটা আজ অন্যরকম হতে পারত।

💔অনেক টাকা রোজগার করতে না পারলেও জীবনে খুব একটা ক্ষতি হয় না!

💔টাকা দিয়ে সুখ কেনা যায় না আর অন্যকে বঞ্চিত করে ভালো থাকা যায় না।

- জীবনের শেষ প্রান্তে এসে মনে হবে...

💔মানুষের দোয়া আর আশীর্বাদই সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি।

💔লোকের শ্রদ্ধা ও ভালোবাসা না পাওয়াটাই হবে জীবনের সবচাইতে বড় আফসোস।

💔অন্তিম লগ্নে এসে কষ্ট ছাড়া একটি স্বাভাবিক মৃত্যুই হবে জীবনের শেষ চাওয়া।

মৃত্যুশয্যায় শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা জীবন প্রদীপ নিভে যাওয়া দেখতে দেখতে মনে হবে, মানুষের অভিশাপ কুড়ানোটাই ছিল এই জীবনের সবচেয়ে বড় ভুল!💔💔

সংগৃহীত।