নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে। আবার টিপের দাম এক টাকা হলেও তার স্থান কিন্তু কপালে। ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে নি। কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে, পিঁপড়া ও ছাড়ে না।মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়। আবার মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চাই না ,আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি থাকে। সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না। আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় দুধ বিক্রি করার জন্য। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে পানি মেশাননিত। অথচ মদে এই মানুষেরাই পানি মিশিয়ে খায়। আজ পর্যন্ত মানুষকে এতোটুকুই চিনলাম, জানোয়ার বললে মানুষ ক্ষেপে যায় কিন্তু তাকে যদি বাঘের বাচ্চা বলা হয় তাহলে সে অনেক খুশি হয়।
অথচ দুটোই পশুর বাচ্চা।